Ticker

6/recent/ticker-posts

Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, চোট নিয়েও কামিন্স-হেজ়লউড দলে



 নতুন বছরের প্রথম দিনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২6–এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia)। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করেন। ঘোষিত দলে বড় কোনও চমক না থাকলেও চোটে থাকা তিন তারকা ক্রিকেটারকে রাখায় আলোচনার জন্ম দিয়েছে নির্বাচক কমিটির সিদ্ধান্ত।

চোট সত্ত্বেও বিশ্বকাপ দলে প্যাট কামিন্স

অ্যাশেজ় সিরিজ়ের তৃতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে সিরিজ় জিতিয়েছিলেন প্যাট কামিন্স। প্রথম দু’টি টেস্টে খেলেননি তিনি এবং শেষ দুই টেস্টেও খেলবেন না বলে জানিয়েছিলেন। তা সত্ত্বেও বিশ্বকাপের দলে কামিন্সকে রেখেছে অস্ট্রেলিয়া।

হেজ়লউড ও টিম ডেভিড নিয়েও আশাবাদী অস্ট্রেলিয়া

চোটে থাকা জশ হেজ়লউড এবং টিম ডেভিডকেও বিশ্বকাপের দলে রাখা হয়েছে। ভারতের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর চোট পান হেজ়লউড। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপ শুরুর আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়া শিবির।

অন্যদিকে, বিগ ব্যাশ লিগ (BBL) খেলতে গিয়ে চোট পেয়েছিলেন টিম ডেভিড।

মিচেল মার্শের নেতৃত্বেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচের সেরা খেলোয়াড় মিচেল মার্শ এবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক। বর্তমানে তিনিই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক।

বিশ্বকাপ দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা ও জশ ইংলিস–এর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। উল্লেখযোগ্য বাদ পড়া নাম বেন ডোয়ারশুইস।

নির্বাচকদের বক্তব্য

দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন,

“গত কয়েক বছর ধরে আমাদের টি-টোয়েন্টি দল ধারাবাহিক ভাবে সফল। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্য বজায় রেখে দল নির্বাচন করা হয়েছে। কামিন্স, হেজ়লউড এবং ডেভিড ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। বিশ্বকাপে ওদের পাওয়া যাবে বলেই আমরা আশাবাদী।”

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ২০২6

মিচেল মার্শ (অধিনায়ক), জ়েভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জ়াম্পা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ